রানের পাহাড়ে চাপা পড়ছে ভারত!
বার্মিংহাম টেস্টে হারলে শীর্ষস্থান হারাবে ভারত। আর দ্বিতীয় স্থান থেকে উপরে উঠে টেস্টে শ্রেষ্ঠত্বের মুকুট পরবে ইংল্যান্ড। সমীকরণটা খুবই সাদামাটা। বার্মিংহাম টেস্টের যা অবস্থা, দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানরা ‘অতিমানবীয়’ কিছু করে দেখা না পারলে ইংল্যান্ডের গড়া রানের পাহাড়ে চাপা পড়েই টেস্টের শীর্ষস্থানটা খোয়াতে হবে মহেন্দ্র সিং ধোনিদের!প্রথম ইনিংসে ২২৪ রানে অলআউট হয়েছিল ভারত। জবাবে ৭ উইকেটে ৭১০ রানে নিজেদের ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। ভারতীয়দের প্রথম ইনিংসের চেয়ে ইংলিশরা এগিয়ে ৪৮৬ রানে!দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই বীরেন্দর শেবাগের উইকেট হারিয়ে বসেছে ভারত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয়দের সংগ্রহ ১ উইকেটে ৩৪ রান।ইংল্যান্ডের এ রানের পাহাড় গড়ার কারিগর অ্যালিস্টার কুক। ভারতীয় বোলারদের হতাশার সাগরে ডুবিয়ে এই উদ্বোধনী ব্যাটসম্যান খেলেন ২৯৬ রানে। দলের জন্য এত কিছু করেও একটা আক্ষেপ রয়েই গেছে কুকের। মাত্র ৬ রানের জন্য যে ‘ট্রিপল’ সেঞ্চুরিটা হলো না! এর আগে কুককে দীর্ঘক্ষণ সঙ্গ দিয়ে সাজঘরে ফেরেন এডউইন মরগান। ফেরার আগে তিনি দলীয় সংগ্রহে যোগ করে যান ১০৪ রান। ওয়েবসাইট।