রানের হিসাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে লর্ডসে ইংল্যান্ড জিতেছে ৩৪৭ রানে। লর্ডসের ১২৯ বছরের ইতিহাসে রানের হিসাবে এটাই ইংল্যান্ডের সবচেয়ে বড় জয়। ‘হোম অব ক্রিকেটে’ রানে এর চেয়েও বড় জয় আছে দুটি। বোঝাই যাচ্ছে, দুবারই ইংল্যান্ড ছিল পরাজিত দল। সবচেয়ে বড় জয়টি অস্ট্রেলিয়ার। ১৯৪৮ সালে ইংলিশদের নাস্তানাবুদ করে ডন ব্র্যাডম্যানের দল জিতেছিল ৪০৯ রানে। ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকা জিতেছিল ৩৫৬ রানে। এর আগে ইংল্যান্ডের সবচেয়ে বড় জয়টি ছিল এর ঠিক এক শ কম ২৪৭ রানের, ১৯৯০ সালে ভারতের বিপক্ষে।