রাব্বির অপরাজিত ২১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট কাল দেখল একটি ডাবল সেঞ্চুরি। ফজলে রাব্বির অপরাজিত ২১২ রানের সুবাদে কাল মানিকগঞ্জ গভ. হাইস্কুল ৩৫৫ রানে হারিয়েছে ধানকোড়া গিনিশ ইনস্টিটিউটকে। মানিকগঞ্জ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মানিকগঞ্জ গভ. হাইস্কুল ৪৫ ওভারে তোলে ৪০৪ রান। জবাবে ধানকোড়া গিনিশ ইনস্টিটিউট ৪৯ রানেই অলআউট।ঢাকায় সিটি ক্লাব মাঠে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল (৮০/১) ৯ উইকেটে হারিয়েছে বাড্ডা আলাতুন্নেসা সেকেন্ডারি স্কুলকে (৭৫)। জয়ী দলের সাব্বির করেছে সর্বোচ্চ অপরাজিত ৪৮ রান। বরগুনায় বরগুনা জিলা স্কুল (২১৬/৮) ১৩৯ রানে জিতেছে কাঁঠালতলী হাইস্কুলের বিপক্ষে (৭৭)। বরগুনার নাবিদ ৪ রানে নিয়েছে ৪ উইকেট। মৌলভীবাজারে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় (১৪৭/৭) ৩ উইকেটে হারিয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে (১৪৬)।