রামদিন নয় বাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট পেয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিন ওয়ানডের দল থেকে ছিটকে পড়লেন দিনেশ রামদিন। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন কার্লটন বাফ। ২৯ বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান ওয়ানডে দলে ফিরলেন প্রায় নয় মাস পর। বাফ সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১১ সালের ১৬ জুন, ভারতের বিপক্ষে। প্রথম ওয়ানডে আগামী শুক্রবার, সেন্ট ভিনসেন্টে। এএফপি।