রামদিন-বেস্টের চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেই বলেছিলেন, এটা তাঁর ক্যারিয়ারের তৃতীয় জন্ম। হারানো সময়টাকে পুষিয়ে দেওয়ার প্রত্যয়ও ছিল টিনো বেস্টের কণ্ঠে। কিন্তু নতুন অধ্যায়ের শুরুটা হবে ব্যাট হাতে এমন কিছু করে, সেটা নিশ্চয়ই তাঁর নিজের সুদূরতম কল্পনাতেও ছিল না! টেস্ট ইতিহাসে প্রথম ১১ নম্বর ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। গ্রাহাম অনিয়নসের স্লোয়ারে আউট হওয়ায় সেটা হয়নি মাত্র ৫ রানের জন্য। তবে ১১ নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ডটা ঠিকই গড়ে ফেলেছেন। বাংলাদেশের একটা গ্লানিও মুছে গেল বেস্টের কীর্তিতে, আগের সর্বোচ্চ জহির খানের ৭৫ ছিল যে বাংলাদেশের বিপক্ষেই!বেস্ট প্রথম সেঞ্চুরি না পেলেও দিনেশ রামদিন করেছেন দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। ব্যাটে রান নেই, বাইরে সুযোগের অপেক্ষায় কার্লটন বাফ। সঙ্গে যোগ হয়েছিল ভিভ রিচার্ডসের সমালোচনা। দ্বিতীয় টেস্টের পর ভিভ বলেছিলেন, ‘রামদিনের ক্যারিয়ার শুধু নিচের দিকেই নামছে।’ দুর্দান্ত এক সেঞ্চুরি করে জবাব দিলেন ব্যাটে আর কাগজে-কলমে। ভিভের সমালোচনার জবাবে এক টুকরো কাগজে লিখে এনেছিলেন একটি বার্তা, সেটাই উঁচিয়ে ধরেছিলেন সেঞ্চুরির পর।দিনের তৃতীয় বলেই রবি রামপলকে তুলে নেন স্টিভেন ফিন। কিন্তু শেষ উইকেটে রামদিন-বেস্ট গড়েছেন উইন্ডিজ রেকর্ড ১৪৩ রান! উইন্ডিজ ছাড়িয়েছে চার শ। বেস্ট পরে বল হাতেও তুলে নিয়েছেন ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস এবং বেয়ারস্টোর উইকেট। পিটারসেন (৭৮) এবং বেলের (৭৬*) ফিফটিতে প্রথম ইনিংসে ইংল্যান্ড ৫ উইকেটে দিন শেষে করেছে ২২১ রান। ওয়েবসাইট।