রামালহোকে ব্রাজিলের কোচ হওয়ার জন্য প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্লামেঙ্গোর কোচ মুরিসি রামালহোকে ব্রাজিলের কোচ হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ব্রাজিল ফুটবল ফেডারেশনের দেওয়া এ প্রস্তাব রামালহো এখনো গ্রহণ করেন নি। আজ শুক্রবার ব্রাজিল ফুটবল ফেডারেশনের বরাত দিয়ে রয়টার্স এ কথা জানায়।এ ব্যাপারে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি রিকার্ডো টেকজিরার সঙ্গে ফ্লামেঙ্গো ক্লাব কর্তৃপক্ষ বৈঠক করেছে। রামালহো বলেছেন, এখন এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। আমি এখনো ফ্লামেঙ্গো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। এর আগে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের এক মুখপাত্র জানিয়েছেন, আজ থেকে আগামী সোমবারের মধ্যেই ব্রাজিল জাতীয় দলের নতুন কোচের নাম ঘোষণা করা হবে। যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন লুই ফেলিপে স্কলারি, মানো মেনেজেস, মুরিসি রামালহো ও কোচ আবেল ব্রাগার।