প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতজুড়েই উল্কি। চার আঙুলে চারটি সংখ্যা লেখা। ৩৫, ৯০+, ৩২, ১৯! সেই হাতের ছবি ইনস্টাগ্রামে দিয়ে সার্জিও রামোস লিখেছেন, ‘আমার জীবনের সব সংখ্যা। কে বলতে পারবে, এগুলোর মানে কী?’ বলা একটু কঠিন যদিও। তবে অনুমান করাটা দুঃসাধ্য নয়। সেভিয়ার হয়ে পেশাদার ফুটবলার হিসেবে অভিষেকের পর ৩২ ও ৩৫ নম্বর জার্সি পরে খেলেছেন রামোস। এরপর ১৯ বছর বয়সে রিয়াল মাদ্রিদের হয়ে চলে আসেন রিয়ালে। এখন পর্যন্ত সেখানেই। আর ‘৯০+’ নম্বরটা কিসের জন্য? লা লিগায় রিয়ালের সর্বশেষ ম্যাচে দেপোর্তিভোর বিপক্ষে ৯২ মিনিটে তাঁর গোলটা এত জলদি নিশ্চয়ই ভুলে যাননি রিয়াল সমর্থকেরা। অবশ্য সবই অনুমান। আসলেই এই সংখ্যাগুলোর কী মানে, সেটা শুধু রামোসই বলতে পারবেন। ডেইলি মেইল।