রামোসের অনুতাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের বিবেকের চেয়ে বড় আদালত আর নেই। বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে সার্জিও রামোস নিজেকে দেখছেন অপরাধী। তাই কোনো ভণিতা নয়, বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ভয়ংকর ট্যাকলিংয়ের অপরাধে অনুতাপের আগুনে পুড়ছেন। অকপটে স্বীকার করেছেন ভুল হয়েছে। বলেছেন, তিনি মেসিকে আঘাত করতে চাননি, যেটা ঘটেছে সেটা অনিচ্ছাকৃত।গত সোমবার ‘এল ক্লাসিকো’তে রামোসের রিয়াল মাদ্রিদ বার্সেলোনার কাছে ৫-০ গোলে বিধস্ত হয়েছে। ম্যাচের শেষ মিনিটে মেসিকে ভয়াবহ ট্যাকল করেন স্পেনের বিশ্বকাপজয়ী দলের এই সদস্য। রেফারির লাল কার্ডে অপরাধের শাস্তিটা মাঠেই পাওয়া হয়ে গেছে। এটি তাঁর নতুন শাস্তি—বিবেকের দংশন।অপরাধ করলে তার প্রায়শ্চিত্ত অবশ্যই আছে। নিজে থেকে সংবাদ সম্মেলন ডেকে নিজের ভুল স্বীকার সেই প্রায়শ্চিত্ত করলেন রামোস, ‘কোনো খেলোয়াড়ই বলতে পারবে না যে, সার্জিও রামোসের কারণে সে চোট পেয়েছে। আমি মাঠে কী করেছি সেটি নিয়ে ভাবিনি। তবে স্বীকার করতেই হবে, আমি একটা ভুল করেছি। কিন্তু আমি কখনোই লিও মেসি কিংবা অন্য কোনো খেলোয়াড়কে আঘাত করতে চাইনি। আমি কখনোই মাঠে এমন মানসিকতা নিয়ে যাই না। আমি তাদের কাছে ক্ষমা চাই, সোমবারের ঘটনায় আমার ব্যাপারে ভুল বার্তা যারা পেয়েছে, বিশেষ করে শিশুরা।’ফোনে রামোস ক্ষমা চেয়ে নিয়েছেন বার্সেলোনা অধিনায়ক কার্লোস পুয়োল ও জাভি হার্নান্দেজের কাছে যাঁদের তিনি সেদিন ধাক্কা দিয়েছেন। এএফপি।