রায়নার বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রুতি হাসান থেকে শুরু করে রুপালি পর্দার কতজনের সঙ্গেই তো জোড়া হলো তাঁর নাম। অথচ সুরেশ রায়না একজনকে মন দিয়ে বসে আছেন সেই শৈশব থেকেই! গাজিয়াবাদে স্কুলের ক্রীড়াশিক্ষকের মেয়ের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের। গাঁটছড়া বেঁধেছেনও সেই প্রিয়াঙ্কা চৌধুরীর সঙ্গে। বিশ্বকাপের পর আইপিএল শুরুর আগে সময় মাত্র সপ্তাহ দুয়েক। এই মধ্যেই আইপিএল দল চেন্নাই সুপার কিংসের হয়ে অনুশীলন সারার ফাঁকে নিয়েছেন বিয়ের প্রস্তুতি। জমকালো বিয়ের অনুষ্ঠানে স্ত্রী সাক্ষীকে নিয়ে গিয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, আনুশকা শর্মাকে নিয়ে গিয়েছিলেন বিরাট কোহলি। ছিলেন সুপার কিংসের স্বত্বাধিকারী ও আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসন, বীরেন্দর শেবাগসহ সাবেক-বর্তমান বহু ভারতীয় ক্রিকেটার, সুপার কিংস সতীর্থ ডোয়াইন ব্রাভো ও কোচ স্টিভেন ফ্লেমিং, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, অনেক বলিউড তারকা। রায়না যেমন ব্যস্ত ক্রিকেট-জীবনে, স্ত্রী প্রিয়াঙ্কাও চাকরির সুবাদে থাকবেন হল্যান্ডে। এনডিটিভি।