রাশিয়া ও কাতারের পক্ষে ফিফার যুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৮ ও ২০২২ বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক নির্বাচন নিয়ে কী কেলেঙ্কারিটাই না হলো! ফিফার নির্বাহী কমিটির দুই সদস্যকে তো বহিষ্কারই করা হলো দুর্নীতির অভিযোগে। চারদিকে কানাঘুষা চলছে রাশিয়া ও কাতারের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া নিয়েও। তবে এই দুই নির্বাচন আর নির্বাচনের পদ্ধতি—কোনোটিতেই খুব বেশি ঝামেলা দেখছে না ফিফা।ভোটাভুটির পদ্ধতি নিয়ে ফিফার মহাসচিব জেরম ভালকে সোমবার বলেছেন, ‘মাত্র গত বৃহস্পতিবারেই ভোট হলো। ভোটাভুটির পদ্ধতির সংস্কার নিয়ে কথা বলার জন্য এখনো বসতেই পারিনি আমরা। আসলে এই মুহূর্তে সংস্কার নিয়ে ভাবছিই না।’ আগামী তিনটি বিশ্বকাপের আয়োজক চূড়ান্ত হয়ে গেছে। ২০২৬ বিশ্বকাপের আয়োজক নির্বাচন ২০১৮ সালের আগে হওয়ার সম্ভাবনা নেই। তাই হয়তো এখনই এসব নিয়ে ভাবতে চাইছে না ফিফা। দুই সদস্যের দুর্নীতি নিয়ে ভালকের মন্তব্য, ‘পুরো ব্যাপারটা আমরা খুব ভালোভাবে সামলেছি। ওই দুজনকে বহিষ্কার করা হয়েছে, এতে লজ্জার কিছু নেই।’২০১৮ বিশ্বকাপ রাশিয়া ও ২০২২ বিশ্বকাপ কাতারের পাওয়াকে অনেকে বলছেন ‘রাজনৈতিক’ সিদ্ধান্ত। দ্বিমত করেননি ভালকেও। তবে এর পক্ষে যুক্তিও দেখিয়েছেন ফিফার মহাসচিব, ‘অবশ্যই এটা রাজনৈতিক সিদ্ধান্ত। তবে তা ফুটবলবিশ্বকে আরও উন্মুক্ত করে দেওয়ার জন্য। ২০১০ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার পাওয়ার ক্ষেত্রেও এমনটা হয়েছিল। আমার মনে হয়, ফুটবলপ্রেমীদের মধ্যে প্রতিক্রিয়া ইতিবাচকই হয়েছে। রাশিয়া অসাধারণ ফুটবল জাতি, ওদের এটা প্রাপ্য। আর মধ্যপ্রাচ্যও ফুটবল পরিবারের একটা অংশ। কাতারের গরম নিয়ে ভয়টা স্বাভাবিক। তবে ওখানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে। ফুটবলার ও অন্য সবার যাতে কোনো সমস্যা না হয়, এ জন্য সব ব্যবস্থাই করবে কাতার।’ ওয়েবসাইট।