রাশিয়া যাবে চারটি দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৬-১৭ জুলাই রাশিয়ায় ষষ্ঠ চিলড্রেন অব এশিয়া ইন্টারন্যাশনাল গেমসে আর্চারি, শ্যুটিং, তায়কোয়ান্দো ও দাবায় অংশ নেবে বাংলাদেশ। এ ছাড়া ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ভিয়েতনামে অনুষ্ঠেয় এশিয়ান বিচ গেমসে মহিলা কাবাডি, পুরুষ ভলিবল, মহিলা হ্যান্ডবল, পুরুষ বাস্কেটবল ও অ্যাথলেটিকসে দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে কাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভায়।