রাশিয়ার অন্য চেহারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে রাশিয়ার ফুটবল ছড়াচ্ছে আলো, কিন্তু মাঠের বাইরে রাশিয়ার সমর্থকেরা একের পর এক ভুল কারণে শিরোনাম হচ্ছে। এর আগে মাঠে আতশবাজি পোড়ানো ও বর্ণবাদী আচরণের কারণে উয়েফা রাশিয়ান ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল। এবার অবশ্য স্থানীয় পুলিশের সতর্কবার্তা উপেক্ষার দায়ে দুজন রুশ সমর্থককে দুই বছরের জন্য পোল্যান্ডের সব স্টেডিয়ামে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখানেই শেষ নয়, ভ্রসলাভের এক পানশালায় হাতাহাতির কারণে আরও চারজন রুশ সমর্থককেও পুলিশ গ্রেপ্তার করেছে। এএফপি ও ওয়েবসাইট।