রাশিয়ার জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১২ ইউরোর অর্ধেক পথও পাড়ি দেওয়া হয়নি। এরই মধ্যে সংশয়ে পড়ে গেছে ২০১৬ ইউরোয় রাশিয়ার অংশগ্রহণ। চলতি ইউরোয় নিজ সমর্থকদের কাণ্ডকীর্তিতেই রুশ দলের এই সংশয়ে পড়া। দাঙ্গা-হাঙ্গামা, গ্যালারিতে উসকানিমূলক ব্যানার ও পতাকা প্রদর্শন, সর্বোপরি খেলাটির চেতনায় আঘাত দেওয়ার জন্য রাশিয়াকে দেড় লাখ ডলার জরিমানার পাশাপাশি স্থগিত শাস্তি হিসেবে ছয় পয়েন্ট কেটে নেওয়ার ঘোষণা দিয়েছে উয়েফা। পরশু এসেছে এই ঘোষণা। আগামী ইউরোর বাছাইপর্ব শুরুর আগে সমর্থকেরা আবারও উচ্ছৃঙ্খল আচরণ করলে ৬ পয়েন্ট ছাড়াই খেলতে হবে রাশিয়াকে। এএফপি।এতেই নড়েচড়ে বসেছে রাশিয়ান ফুটবল ইউনিয়ন। ভদ্র আচরণ করতে এবং দলকে বিপদে না ফেলতে সমর্থকদের কাছে আবেদন জানিয়েছে সংস্থাটি। উয়েফার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করারও সিদ্ধান্ত নিয়েছে তারা।