রাশিয়ায় জিদানের ফুটবল স্কুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল কী দেয়নি জিনেদিন জিদানকে! অভাবী এক অভিবাসীর ছেলে হয়ে বিত্ত, যশ, খ্যাতি—সবই হয়েছে তাঁর। খেলা ছাড়ার পর তাই ফুটবলকে কিছু ফিরিয়ে দেওয়ার একটা তাগিদ সব সময়ই কাজ করেছে ফরাসি ফুটবল মহানায়কের মধ্যে। খেলা ছাড়ার পরও খেলাটার সঙ্গে তাঁর জড়িয়ে থাকার কারণ বোধহয় এটাই। কাজ করতে চান বিশ্বব্যাপী স্কুল ফুটবলের উন্নয়নে।হূদয়ের এই চাওয়ার কাছাকাছিই এক প্রকল্পের অংশ হিসেবে সংক্ষিপ্ত সফরে রাশিয়ায় গিয়েছিলেন জিদান। সেখানে স্কুলশিশুদের ফুটবল শেখালেন, তাদের সঙ্গে খেললেনও কিছুটা সময়। রুশদের খুশি হওয়ার মতো এক খবরও দিলেন জিদান—ভবিষ্যতে ফুটবল স্কুল গড়তেও পারেন রাশিয়ায়।শিশুদের জন্য ফুটবল একাডেমি গড়ার উদ্যোগ নিয়েছেন জিদান আগেই। জিদানের ভাষায়, ‘এই প্রকল্প নিয়ে এইক্স-এন-প্রভেন্সে কাজ করছি আমরা। মার্শেইতেও এটি শুরুর ইচ্ছা ছিল আমাদের। কিন্তু বেশ কিছু কারণে সফল হতে পারিনি আমরা। আমার কাছে এটা পারিবারিক উদ্যোগ এবং গুরুত্বপূর্ণ প্রকল্প। ছেলেমেয়েরা এসব স্কুলে আসবে, ফুটবল শিখবে, সফল হবে প্রকল্প।’ ওয়েবসাইট।ফ্রান্সের বাইরেও এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার ইচ্ছা তাঁর আছে। এবং সেটা জানাতে গিয়েই রাশিয়ায় ফুটবল স্কুল স্থাপনের ইঙ্গিত দিয়েছেন, ‘আমরা আশা করছি, এটা একদিন আন্তর্জাতিক প্রকল্পে রূপ নেবে। কে জানে, হয়তো একদিন রাশিয়াতেই স্কুল খুলব আমরা।’