রাসেলের ছয়, আবাহনীর পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ম্যাচ বাকি থাকতেই মহানগর সিনিয়র ডিভিশন টেবিল টেনিস লিগের শিরোপা জয়টা নিশ্চিত করেছিল শেখ রাসেল ক্রীড়াচক্র। পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে কাল নিয়মরক্ষার ম্যাচেও জয় তুলে নিয়েছেন মাহবুব বিল্লাহ, মানস চৌধুরীরা। পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে কাল তাঁরা ২-০ সেটে হারিয়ে দিলেন পাললিক গ্রুপকে। চ্যাম্পিয়ন হলেন সবগুলো ম্যাচ জিতেই। এটি রাসেলের টানা ষষ্ঠ শিরোপা। রানার্সআপ হয়েছে পাললিক গ্রুপ, বিমান তৃতীয়।মহিলা লিগে সমান পাঁচটি করে ম্যাচই জিতেছিল আবাহনী ও ডেসটিনি। কাল লিগের শেষ ম্যাচটি তাই দুই দলের জন্যই ছিল অলিখিত ফাইনাল। এ ম্যাচে ডেসটিনিকে ৩-১ সেটে হারিয়ে লিগে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হলো আবাহনী। তৃতীয় ঢাকা উইমেন্স টিটি ক্লাব। প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রাইজিং স্টার, রানার্সআপ টিটি একাডেমি। কাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়াসচিব নূর মোহাম্মদ।