রাহানে না পান্ডে?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যুবরাজ সিং খেলতে না পারলে তাঁর জায়গায় কে খেলবেন? উত্তর—অজিঙ্কা রাহানে বা মনীশ পান্ডে। টুর্নামেন্টের গ্রুপ পর্বে খেলার সুযোগ না হলেও ভারতীয় দলেই আছেন রাহানে। সেমিতে তাঁরই খেলার সম্ভাবনা বেশি। তবে চোটে পড়া যুবরাজের পরিবর্ত হিসেবে দলে ডাকা হয়েছে মনীশ পান্ডেকেও। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এখনই যুবরাজের আশা ছাড়ছে না। অস্ট্রেলিয়ার সঙ্গে মোহালিতে বাঁচামরার লড়াইয়ে গোড়ালিতে চোট পাওয়া যুবরাজের এমআরআই স্ক্যান করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই বোঝা যাবে চোট কতটা গুরুতর। আইবিএন।