রাহুলের ডোপ প্রতিবেদন ভুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোপ পরীক্ষায় Èপজিটিভ' হয়েছেন ভারতীয় লেগ-স্পিনার রাহুল শর্মা। তবে তঁার বাবা পুলিশ কর্মকর্তা প্রদীপ শর্মার দাবি, ওই প্রতিবেদন তঁার নয়। যেকোনোভাবেই তা অদল-বদল হয়ে থাকতে পারে।Èআমি দৃঢ় সংশয়, আমার ছেলের ডোপ পরীক্ষার ফল অন্য কারও সঙ্গে অদল-বদল হয়েছে। এটা অনিচ্ছাকৃত হতে পারে। তবে এ দেশে সবই সম্ভব।' পাকিস্তান অবজারভারকে গতকাল টেলিফোনে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন প্রদীপ শর্মা।আইপিএল চলার সময় গত ২০ মে একটি উচ্ছৃঙ্খল নৈশপার্টি থেকে রাহুল শর্মা, দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ওয়েইন পারনেলসহ ৯০ জনকে গ্রপ্তোর করেছিল মুম্বাই পুলিশ। ওই পার্টি থেকে উলে্লখযোগ্য পরিমাণ মাদকও উদ্ধার করা হয়েছিল। গত শনিবার মুম্বাই পুলিশ জানায়, আইপিএল ফ্রাঞ্চাইজি পুনে ওয়ারিয়র্সের খেলোয়াড় রাহুল ও পারনেল দুজনই ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছেন।মুম্বাই পুলিশের এই ডোপ পরীক্ষার ওপর আস্থা রাখতে পারছেন না রাহুলের বাবা। প্রদীপ শর্মা বলেন, রিপোর্ট প্রকাশ করতে কেন দুই মাস সময় লাগল, এটা অবাক হওয়ার ব্যাপার। নমুনা পাওয়ার পর ফরেনসিক বিভাগ মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিয়ে থাকে। মুম্বাই পুলিশ তাহলে কেন এত দিন পর রিপোর্ট প্রকাশ করল?ছেলেকে সমর্থন করে প্রদীপ শর্মা বলেন, রাহুল Èপার্টি বয়' নয়। রেভ পার্টি (উচ্ছৃঙ্খল নৈশপার্টি) সম্পর্কে ওর কোনো ধারণা নেই। দলের ম্যানেজার জানিয়েছিল, কয়েকজন বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান আছে। এ কারণেই সেখানে গিয়েছিল রাহুল। প্রতিবেদনটিতে নিশ্চয়ই কোনো গোলমাল আছে।পুলিশের কাছে গ্রপ্তোর হওয়ার পর রাহুল ও পারনেল দুজনই মাদক নেওয়ার কথা অস্বীকার করেছিলেন। রাহুল মন্তব্য করেছিলেন, যদি প্রমাণিত হয় যে তিনি মাদক নিয়েছেন, তাহলে ক্রিকেট খেলাই ছেড়ে দেবেন।রাহুল দাবি করেছিলেন, পারনেলের অনুরোধেই একটি জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। রেভ পার্টি সম্পর্কে কোনো ধারণাই তঁার নেই। অন্যদিকে পারনেল দাবি করেছিলেন, ভুল সময়ে ভুল জায়গায় গিয়েছিলেন তিনি।