রায়না জেগে উঠেছিলেন বলেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে সিরিজে এসেছিলেন অধিনায়ক হয়ে। কিন্তু সুরেশ রায়নার ব্যাটে অধিনায়কের ছাপ ছিল না একদমই। ৫ ম্যাচ মিলে করেছেন মোটে ৮২। সর্বশেষ তিনটা ম্যাচে ১৩, একেবারে শেষ ম্যাচটায় ০। ফর্মটা কেবল নিচের দিকেই নেমেছে।সেই রায়নার ব্যাটে পরশু উদ্ধার পেল ভারত। একদম ঠিক সময়ে নিজের ব্যাটে রান খুঁজে পেলেন এই বাঁহাতি। কিংস্টন টেস্টের প্রথম দিনেই ভারত যখন ৮৫ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকছিল, সেই সময় হরভজন সিংয়ের সঙ্গে মিলে সপ্তম উইকেটে রায়নার ১৪৬ রানের জুটি। এক শয়ের নিচে অলআউট হয়ে যাওয়ার লজ্জায় পড়া টেস্টের ১ নম্বর দল শেষ পর্যন্ত করতে পারল ২৪৬। রায়না সময়মতো জেগে উঠেছিলেন বলেই এখন এই টেস্টে লিড নেওয়ার একদম কাছাকাছি ভারত! নিয়মিত উইকেট হারাতে থাকা ওয়েস্ট ইন্ডিজ কাল দ্বিতীয় দিনে এই প্রতিবেদন লেখার সময় ৮ উইকেটে করেছে ১৫২ রান। এখনো ৯৪ রানে পিছিয়ে তারা। ব্যাট করছেন দুই লোয়ার অর্ডার ব্যাটসম্যান রামপল ও বিশু।রায়না ছাড়াও এই লড়াইয়ে বুক পেতে দিয়েছেন আরেকজন। সেটি তাঁদের জুটিটা থেকেই আন্দাজ করে নেওয়া যায়—হরভজন সিং। গত সাত টেস্টেই ব্যাটিংয়ে ধারাবাহিক ভাজ্জি। এই সাত টেস্টে তাঁর ব্যাটিং গড় যেকোনো ব্যাটসম্যানের জন্যই ঈর্ষণীয়—৫৩.১১। দুটো সেঞ্চুরিও এসেছে এ সময়। আরেকটি সেঞ্চুরি করে ফেলতে পারতেন, যদি না শুরুর মারমুখী ভঙ্গিটায় শেষের দিকে লাগাম দিতে পারতেন। সেঞ্চুরি প্রাপ্য ছিল পরিস্থিতি বিবেচনায় ব্যাটিং করেও স্ট্রাইক রেটটা পড়তে না দেওয়া রায়নারও। শেষ পর্যন্ত রায়না আউট হয়েছে ৮২ রান করে, হরভজন ৭০-এ।শুরুতে ধাক্কাটা দিয়েছিলেন রবি রামপল, মাঝখানে দেবেন্দ্র বিশু। আর শেষে ধাক্কাটা দিয়েছেন দুই বছর পর টেস্ট দলে ফেরা ফিদেল এডওয়ার্ডস। টানা তিন ওভারে এডওয়ার্ডস ফিরিয়ে দিয়েছেন হরভজন, প্রাভিন কুমার আর অমিত মিশ্রকে। না হলে ভারত একসময় শুরুর ধাক্কার পরও বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিল। তাদের স্কোর ছিল ২৩১/৬।এডওয়ার্ডস ভারতের ইনিংসে লেজে মোক্ষম আঘাত দেওয়াতেই ১৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে তারা অলআউট হয়ে গেল ২৪৬ রানে। ৫৬ রানে ৪ উইকেট নেওয়া এডওয়ার্ডসই সবচেয়ে সফল, টেস্ট শুরুর আগে যিনি হুঙ্কার ছেড়েছিলেন, শর্টপিচ বল করে ভারতীয়দের জীবন অস্থির করে তুলবেন। বাকি ছয় উইকেট সমান ভাগে ভাগ করে নিয়েছেন রামপল আর বিশু। ১৮ রানেই ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের পতন হয়েছিল ইশান্ত শর্মার হাতে। দিনের বাকি ১০ ওভার দেখেশুনে ব্যাট করে বিপদ বাড়তে দেননি রামনরেশ সারওয়ান আর আদ্রিয়ান বারাথ।কিন্তু কাল দ্বিতীয় দিনে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর চেনা ছবিটাই ফিরিয়ে আনে ওয়েস্ট ইন্ডিজ। এই উইকেটে পেস আছে যথেষ্ট। উইকেটের গতি কাজে লাগাচ্ছেন প্রাভিন কুমার, ইশান্ত শর্মা; এমনকি হরভজনও। প্রাভিন আর ইশান্ত নিয়েছেন তিনটি করে উইকেট। হরভজন দুটি। এখন পর্যন্ত ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করা আদ্রিয়ান বারাথ, ১৮ রান করা ড্যারেন ব্রাভো আর ১ রানে ফিরে যাওয়া ব্রেন্ডন ন্যাশ প্রাভিনের শিকার। এই তিনজনকেই প্রাভিন ফিরিয়েছেন চার ওভারের মধ্যে। ফলে ২ উইকেটে ৯২ থেকে লাঞ্চের আগেই ওয়েস্ট ইন্ডিজের স্কোর হয়ে যায় ১০২/৫। ১০ রানের মধ্যে তারা হারিয়ে ফেলে তিন ব্যাটসম্যানকে। সেখান থেকে বাফকে নিয়ে ৪৫ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন চন্দরপল। কিন্তু হরভজনের শিকার হয়ে ফেরেন বাফ। এরপর আর বেশিক্ষণ টেকেননি স্যামি। প্রথম দিনই সিমন্সকে ফেরানো ইশান্ত কাল দিনের শুরুতেই তুলে নিয়েছিলেন সারওয়ানকে। পরে ফিরিয়েছেন স্যামিকেও। আর বাফকে ফিরিয়ে ষষ্ঠ উইকেট জুটিটা ভাঙা হরভজন পরে তুলে নেন চন্দরপলকেও। ওয়েবসাইট।একসঙ্গে তিন১০ বছর পর একসঙ্গে তিন ভারতীয়ের টেস্ট অভিষেক হলো। সর্বশেষ যেটি হয়েছিল ২০০১ সালের ডিসেম্বরে মোহালি টেস্টে, ইংল্যান্ডের বিপক্ষে।