রায়নার ব্যাটে চেন্নাইয়ের ১৬৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনির ভালো ব্যাটিংয়ে জয়ের জন্য পুনে ওয়ারিয়র্সকে ১৬৫ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে চেন্নাই সুপার কিংস। ৬৩ রানের লড়াকু ইনিংস খেলেছেন রায়না। ১৬ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালোভাবে করতে পারেনি চেন্নাই সুপার কিংস। প্রথম ছয় ওভারের মধ্যে মাত্র ২৮ রান সংগ্রহ করতেই সাজঘরে ফেরেন মাইক হাসি ও ঋদ্ধিমান সাহা। তবে প্রাথমিক বিপর্যয় সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ান সুরেশ রায়না ও বদ্রিনাথ। তৃতীয় উইকেটে তাঁরা গড়েন ৭৫ রানের জুটি। দলীয় ১০৩ রানের মাথায় সাজঘরে ফেরেন বদ্রিনাথ। ৩৪ রান আসে এই ডানহাতির ব্যাট থেকে। শেষ পর্যায়ে মাত্র ১৬ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলে স্কোরবোর্ডে ১৬৪ রান জমা করেন মহেন্দ্র সিং ধোনি। ৬৩ রান করে সুরেশ রায়নাও অপরাজিত ছিলেন।