রায়নার ‘চশমা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের মতো ওভাল টেস্টটা দুঃস্বপ্ন হয়ে থাকবে সুরেশ রায়নার জন্যও। প্রথম ইনিংসে করেছেন ২৯ বলে ০, দ্বিতীয় ইনিংসে ১৩ বলে। দুই ইনিংস মিলিয়ে ৪২ বলে ০, এর চেয়ে দীর্ঘ ‘পেয়ার’ বা ‘চশমা’ আছে আর মাত্র তিনটি। ২০০২ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ৪৩ (৪১+২) বলে ০ করেছিলেন বাংলাদেশের সাবেক বাঁহাতি পেসার মঞ্জুরুল ইসলাম। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৪ (৬+৩৮) বলে ‘চশমা’ পেয়েছিলেন কিউই পেসার ইয়ান ও’ব্রায়েন। সবার ‘ওপরে’ সাবেক অসি পেসার মাইক হুইটনি। ১৯৮১ অ্যাশেজের ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ‘পেয়ার’ পেয়েছিলেন ৪৯ বলে (৭+৪২)।