প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্ম দক্ষিণ আফ্রিকায়, আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন হল্যান্ডের। টি-টোয়েন্টির এই যুগে বিশ্বজুড়েই খেলে বেড়াচ্ছেন রায়ান টেন ডেসকাট। দক্ষিণ আফ্রিকা, হল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও ভারতে খেলার পর এবার এলেন বাংলাদেশে। প্রথম পাঁচ ম্যাচে চিটাগং কিংসের প্রত্যাশা মেটাতে পারেননি। ষষ্ঠ ম্যাচেই নিজেকে চেনালেন ‘টেন্ডো’। কাল মিরপুরে খুলনার বিপক্ষে ৬১ বলে করেছেন অপরাজিত ৯৫ রান। তাঁর ৪ ছয় ও ৭ চারের ইনিংসেই ১০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা চট্টগ্রাম পেরোয় দেড় শ। এরপর বোলারদের দাপটে তারা বড় জয় পেলেও ডেসকাটই ম্যাচসেরা। অন্যকলাম