প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপিএলে এবার ঔজ্জ্বল্য ছড়িয়েছেন রায়ান টেন ডেসকাট। এই ডাচ ক্রিকেটারের ব্যাট হেসেছে নিয়মিতই। সিলেটের অধিনায়ক মুশফিকুর রহিমের পর টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান তাঁরই। ঢাকার বিপক্ষে অপরাজিত ৯৫ রানের ইনিংস খেলে একবার হয়েছিলেন ম্যাচসেরাও। টি-টোয়েন্টির এই ‘যাযাবর’ কাল চিটাগং কিংসকে ফাইনালে তুলতেও রাখলেন সবচেয়ে বড় ভূমিকা। এক ছক্কা, চার চারে খেললেন ২৮ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংস। তাতে সিলেটের ১৪৯ রান চিটাগং টপকে গেল পাঁচ বল হাতে রেখেই। দ্বিতীয়বারের মতো তাই ম্যাচসেরা ডেসকাট।