রিওতে থাকছেন না ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট ভোগাচ্ছে অনেক দিন ধরেই। তারপরও রিও অলিম্পিকে খেলার খুব ইচ্ছে ছিল রজার ফেদেরারের। কিন্তু শেষ পর্যন্ত সেই ইচ্ছেটা আর পূরণ হচ্ছে না তাঁর। হাঁটুর চোটের কারণে শুধু রিও অলিম্পিক নয়, বাকি মৌসুমেই আর কোর্টে নামতে পারবেন না ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী এই সুইস টেনিস তারকা। এএফপি।
এ বছর ফেব্রুয়ারিতেই হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছিলেন। পরে পিঠের চোটে ফ্রেঞ্চ ওপেনটা খেলতে পারেননি। উইম্বলডনে খেলতেও বেশ ধকল পোহাতে হয়েছে। কাল নিজের ফেসবুকে দিলেন রিও থেকে ছিটকে যাওয়ার খবরটাও, ‘আমি খুবই হতাশা নিয়ে বলছি, রিওতে সুইজারল্যান্ডের প্রতিনিধিত্ব করতে পারব না। বাকি মৌসুমটাও কোর্টে নামা হবে না।’