রিওতে রোনালদিনহো-জ্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে হয়ে গেছে বিশ্বকাপ বাছাইপর্বের ড্র। কিন্তু এ নিয়ে কোনো উচ্ছ্বাস ছিল না! সেখানে সবাই রোনালদিনহো-জ্বরে আক্রান্ত। গত বুধবার সান্তোসের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করে ফ্ল্যামেঙ্গোকে জিতিয়েছেন দুবারের ফিফা বর্ষসেরা। বিশ্বকাপ বাছাইপর্বকে হটিয়ে রিওর সংবাদপত্রের পাতাও তাই দখল করে নিয়েছেন বার্সেলোনার সাবেক খেলোয়াড়। কেউ লিখেছে ‘সেই পুরোনো রোনালদিনহো’, কেউ লিখেছে ‘জাদু, একেবারে খাঁটি জাদু’। ফুটবল-প্রেমীদেরও মনেও রোনালদিনহো-উন্মাদনা। রোনালদিনহোর আবার নিজেকে ফিরে পাওয়া, আর ব্রাজিল দলে ফেরার যে রাস্তা তৈরি হতে চলেছে, সেখান দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ড্র ঢোকে কীভাবে! ওয়েবসাইট।