রিওতে হেডগার্ড ছাড়াই বক্সিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার রিও অলিম্পিকে রাশিয়া নামের পুরো দেশটিই নিষিদ্ধ হয়ে যেতে পারে। ১৯৮০ মস্কো অলিম্পিক নিয়ে যেমন রাজনীতির ‘খেলা’ হয়েছিল ততটা অবশ্য নয়, তবে এবারও একটু রাজনীতির আঁচ তো পাওয়া যাচ্ছেই। রিও অলিম্পিকের বক্সিংও ফিরিয়ে আনছে মস্কো গেমসের স্মৃতি। ১৯৮০ সালের পর এই প্রথম কোনো অলিম্পিকে হেডগার্ড ছাড়া নামবেন বক্সাররা। মাথায় আঘাতের ঝুঁকি কমাতে অপেশাদার বক্সিংয়ে হেডগার্ড পরে নামতেন বক্সাররা। তবে রিও অলিম্পিকে বক্সাররা নামবেন খালি মাথায়। কারণ হিসেবে বলা হয়েছে, হেডগার্ড দৃষ্টিসীমা কমিয়ে দেয়, প্রতিপক্ষের হুক থেকে উল্টো চোটের আশঙ্কা বেড়ে যায়। নতুন এ সিদ্ধান্তের ফলে কাটাছেঁড়া বাড়লেও মাথায় চোট পাওয়ার আশঙ্কা নাকি কমবে! রয়টার্স।