রিওতেই বোল্টের শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উসাইন বোল্ট অবসর নিচ্ছেন? নাহ্, এটা কী করে হয়! ট্র্যাকের রাজাকে ছাড়া অ্যাথলেটিকসের দুনিয়াটাই তো পানসে হয়ে যাবে। কিন্তু এটাই সত্যি। আগাম অবসরের ঘোষণা দিয়ে রাখলেন এই গ্রহের দ্রুততম মানব। বিদায়ের সেই ক্ষণটা অবশ্য এখনই নয়। আগামী বছর রিও ডি জেনিরোর অলিম্পিকের পর নাকি ট্র্যাক থেকে বিদায় নিতে চান বোল্ট, ‘এখন পর্যন্ত যা ভেবেছি, রিও অলিম্পিকের পরই সেই সময়টা আসবে। আমি যদি ছন্দে থাকি এবং যা চাইছি সেটা করতে পারি, সেরা ফর্মে থেকে অবসরের সেটাই সবচেয়ে ভালো সময়।’
বেলজিয়ামের ভ্যান ডাম মেমোরিয়ালে আগামীকাল ডায়মন্ড লিগে এই মৌসুমে শেষবারের মতো ১০০ মিটারে অংশ নেবেন গতির রাজা। কিছুদিন আগে শেষ হওয়া মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিন সোনা জিতে হয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি পদকজয়ী অ্যাথলেট (৮ সোনা, ২ রুপা)। অলিম্পিকের ছয়টি সোনাজয়ী বোল্ট কিন্তু সন্তুষ্ট নন এর পরও, ‘আমি যদি মোহাম্মদ আলী আর পেলে কিংবা অন্যদের মতো কিংবদন্তি হতে চাই, তাহলে অবসরের আগ পর্যন্ত আমাকে সেরা হয়েই থাকতে হবে।’ ওয়েবসাইট।