রিকুয়েলমে ‘বিশ্বাসঘাতক’: ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনার সমর্থকেরা প্রায় ভুলেই গেছেন হুয়ান রোমান রিকুয়েলমে নামটি। লিওনেল মেসিকে নিয়ে মাতামাতির যুগে সেই অনন্য সাধারণ ফুটবলশিল্পী বিস্মৃত হয়ে যাওয়ার মূল কারণ আর্জেন্টিনার জার্সি গায়ে তাঁর অনুপস্থিতি। ২০১০ সালের বিশ্বকাপের আগে কোচ ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে জাতীয় দল থেকে অবসরে গিয়েছিলেন রিকুয়েলমে। সেই দ্বন্দ্ব যে মিটে যায়নি, তার ‘নিদর্শন’ রাখলেন ম্যারাডোনা রিকুয়েলমেকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে অভিহিত করে।সম্প্রতি কোপা লিবারটেডরেসের ফাইনালে বোকা জুনিয়র্স ব্রাজিলের করিন্থিয়ানসের কাছে হেরে যাওয়ার পর হতাশ রিকুয়েলমে বলেছিলেন, বোকাকে দেওয়ার মতো তাঁর কাছে আর কিছুই অবশিষ্ট নেই। রিকুয়েলমের এই মন্তব্যে অচিরেই তাঁর বোকা ছেড়ে যাওয়ার ব্যাপারটি স্পষ্ট হয়ে উঠেছে। তিনি এই মুহূর্তে চীন অথবা মধ্যপ্রাচ্যের কোনো ক্লাবে চলে যাওয়ার চিন্তা-ভাবনা করছেন বলেও খবর বেরিয়েছে।ম্যারাডোনা ঠিক এই ব্যাপারটিকেই অস্ত্র হিসেবে ব্যবহার করলেন রিকুয়েলমের বিরুদ্ধে। আর্জেন্টিনার একটি বেতার কেন্দ্রকে দেওয়া সাক্ষাত্কারে গতকাল বুধবার তিনি রিকুয়েলমেকে একজন বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করেন। তাঁর এই মন্তব্যে রিকুয়েলমের প্রতিক্রিয়া কী হতে পারে, তারও জবাব দিয়ে দিয়েছেন ম্যারাডোনা। বলেছেন, কেউ যদি ম্যারাডোনার সঙ্গে লাগতে আসে, তাহলে বলার কিছু নেই। কিন্তু সেই ব্যক্তি কোনোভাবেই বোকা জুনিয়র্সের ভক্তদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে না।বোকাকে দেওয়ার মতো তাঁর কাছে আর কিছুই অবশিষ্ট নেই—রিকুয়েলমের এই কথাটিও মেনে নিতে পারছেন না ম্যারাডোনা। তিনি বলেছেন, কোনো প্রতিযোগিতার ফাইনালে হেরে যাওয়ার পর একজন খেলোয়াড় যদি ‘খালি’ হয়ে যায়, তাহলে তাঁর দায়িত্ব পরবর্তী লড়াইয়ের জন্য নিজেকে ‘ভর্তি’ করা।স্প্যানিশ ক্লাব বার্সেলোনা, ভিলারিয়ালেও বেশ কিছুদিন খেলেছিলেন এই প্লে-মেকার। ২০০৬-এর বিশ্বকাপে অসাধারণ ফুটবল-শৈলী উপহার দিয়ে দলকে তুলে দেন কোয়ার্টারের লড়াইয়ে। ম্যারাডোনা আর্জেন্টিনার কোচ হওয়ার পর থেকেই তিনি জাতীয় দলে উপেক্ষার শিকার হতে থাকেন। ফর্মের তুঙ্গে থাকার পরও তাঁকে দলে না নেওয়ার প্রতিবাদ জানিয়েছিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে। ওয়েবসাইট।