রিচার্ড ম্যাকিন্সকে পেল একাডেমি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নামটা বাংলাদেশের ক্রিকেটে পরিচিতই। ২০০৩ থেকে ২০০৪ পর্যন্ত ছিলেন হাইপারফরম্যান্স ইউনিটের দায়িত্বে। কোচ ছিলেন ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্লেটজয়ী বাংলাদেশ দলেরও। এই অস্ট্রেলিয়ান এবার দায়িত্ব পাচ্ছেন বিসিবি একাডেমি দলের প্রধান কোচ ও ম্যানেজারের। আপাতত দুই বছরের চুক্তি সই করতে গত রাতেই ম্যাকিন্সের ঢাকায় এসে পৌঁছানোর কথা ছিল।একাডেমির দায়িত্বপ্রাপ্ত বিসিবি পরিচালক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, ম্যাকিন্স দায়িত্ব নেবেন জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে। স্ত্রী-সন্তান নিয়েই বাংলাদেশে আবাস গড়ার ইচ্ছা তাঁর। রিচার্ড ম্যাকিন্স সর্বশেষ ক্রিকেট অস্ট্রেলিয়ার উইমেন্স উইংয়ের প্রধান কোচ হিসেবে কাজ করছিলেন।