রিচার্ডসকে দোতিওয়ালা
২০০০ সালে প্রকাশিত নিজের আত্মজীবনীতে একবার দাবি করেছিলেন। সম্প্রতি ভারতের এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে পুরোনো বিতর্কটাই যেন নতুন করে উসকে দিলেন ভিভ রিচার্ডস। ওয়েস্ট ইন্ডিয়ান মাস্টার ব্লাস্টার আবারও দাবি করেছেন ১৯৮৩ সালে দিল্লি টেস্টে অযথাই আম্পায়ার তাঁকে এলবিডব্লু আউট দিয়েছিলেন। ওই ঘটনার আগের রাতে একটা অজ্ঞাত টেলিফোন নাকি তাঁকে আগেই এ ব্যাপারে সতর্ক করে দিয়েছিল। এতেই খেপে গিয়ে ড্রেসিংরুমে যাচ্ছেতাই কাণ্ড করেছিলেন তিনি। রিচার্ডস ইট ছুড়েছিলেন। এবার পাটকেল ছুড়লেন সেই আম্পায়ার দারা দোতিওয়ালা। ঘটনার ৩০ বছর পরও রিচার্ডসের আউট নিয়ে একটুও দ্বিধা নেই তাঁর। ‘রিচার্ডস পরিষ্কার এলবিডব্লু ছিলেন’—এই বলে পরশু পাল্টা তোপ দাগলেন ৭৯ বছর বয়সী দোতিওয়ালা। ছয়টি টেস্ট ও আটটি ওয়ানডে পরিচালনা করা দোতিওয়ালা মনে করেন টেলিফোনের ব্যাপারটা পুরোপুরিই রিচার্ডসের বানানো। ড্রেসিংরুমের ঘটনায় যাতে শাস্তি না পেতে হয় সে কারণেই এই গল্প ফাঁদা। সেই দিনের স্মৃতিচারণা করে দোতিওয়ালা বলেছেন, ‘তখন কোনো ম্যাচ রেফারি ছিল না। থাকলে রিচার্ডসকে নিশ্চিত জরিমানা করা হতো, এমনকি পরের টেস্ট থেকে বাদও দিয়ে দেওয়া হতো। সে পরিষ্কার আউট ছিল। কোনো খেলোয়াড়ই লেগ বিফোর আউট নিয়ে সন্তুষ্ট হয় না। সে আড়াআড়ি খেলেছিল। আমার মনে হয়েছিল বলটা মিডল ও লেগ স্টাম্পের মাঝামাঝি লাগত।’রিচার্ডসের দাবি করেন, আরেক সেট স্টাম্প থাকলে তাতেও নাকি লাগত না বল! ওয়েবসাইট।