রিচার্ডসের পাশে ট্রট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিভ রিচার্ডসের সঙ্গে জোনাথন ট্রটকে কোনো দিনই মেলানো যাবে না। তবে একটা জায়গায় ওয়েস্ট ইন্ডিজের এই জীবন্ত কিংবদন্তির সঙ্গে উচ্চারিত হবে দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংলিশ ব্যাটসম্যানের। কাল ট্রট একদিক দিয়ে রিচার্ডসকে ছুঁয়ে ফেলেছেন। ভাগ বসিয়েছেন রিচার্ডসের ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংস খেলে এক হাজার রান করার রেকর্ডে।গত আগস্টে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছে ট্রটের। এই আয়ারল্যান্ডের বিপক্ষেই কাল দুর্দান্ত ফর্মে থাকা ট্রট ওয়ানডের ২১তম ইনিংসটি খেলে ছুঁয়ে ফেললেন রিচার্ডসকে। ইনিংসের হিসেবে দ্রুততম এক হাজার রান করার তালিকায় ট্রট আর রিচার্ডসের সঙ্গে অংশীদারি আছে কেভিন পিটারসেনেরও। ২৩ ইনিংসে এই হাজারি ক্লাবে ঢোকার কৃতিত্ব দুজনের—ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ও বাংলাদেশের সাবেক কোচ গর্ডন গ্রিনিজ এবং হল্যান্ডের রায়ান টেন ডেসকাট।