রিফাতের নাম প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের দিন ওয়াকওভার দিতে প্রায় বাধ্যই হচ্ছিলেন। যানজটের কারণে ঠিক সময়ে খেলায় অংশ নিতে কষ্ট হয়ে যাচ্ছিল গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারের। তবে কাল সত্যিই ওয়াকওভার দিলেন। ছোট ছেলে কয়েক দিন ধরে অসুস্থ থাকায় জাতীয় দাবা থেকে নিজেই কাল নাম প্রত্যাহার করে নিয়েছেন।অলিম্পিক ভবনে অনুষ্ঠানরত প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ড শেষে যথারীতি শীর্ষে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান (সাড়ে পাঁচ পয়েন্ট)। দ্বিতীয় স্থানে নিয়াজ মোরশেদ (সাড়ে চার পয়েন্ট)। কাল জিয়া জাভেদকে হারিয়েছেন। তবে নিয়াজ মোরশেদ ও মিনহাজের ম্যাচটি ড্র হয়েছে।