রিবেরি নয়, রোনালদো!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফা-ব্যালন ডি’অরে কোথায় বায়ার্ন মিউনিখ সতীর্থকে সমর্থন দেবেন, তা নয় আরিয়েন রোবেন বেরসিকের মতো বলে বসলেন, ‘যেহেতু এটা একটা ব্যক্তিগত পুরস্কার, তাই আমি মনে করি এটা রোনালদোর পাওয়া উচিত।’ সেই সঙ্গে অবশ্য এটাও যোগ করলেন, চূড়ান্ত মনোনয়ন এই তিনজনেরই প্রাপ্য ছিল। রোবেনের দাবি, এটা পাওয়ার চিন্তাটা কখনো মাথাতেই আনেননি। রিয়াল মাদ্রিদের সঙ্গে গতবারের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে রিবেরির সঙ্গে ড্রেসিংরুমে কথা-কাটাকাটি হয়েছিল রোবেনের। বায়ার্নের ডাচ উইঙ্গার সেটা কি এখনো পুষে রেখেছেন মনে?