রিবেরি পার্থক্য গড়ে দেয়: ব্লঁ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রাঙ্ক রিবেরিকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ফরাসি কোচ লরেন্ত ব্লঁ। বায়ার্ন মিউনিখের এই উইঙ্গারকে ইতিমধ্যেই তিনি তাঁর দলের সেরা অস্ত্র হিসেবে ভেবে রেখেছেন। আসন্ন ইউরোয় সাফল্য পেতে হলে ফ্রাঙ্ক রিবেরিকে যে জ্বলে উঠতে হবে—সেটা মানেন ব্লঁ। সেই সঙ্গে ম্যানচেস্টার সিটিতে খেলা সামির নাসরিকে নিয়েও তাঁর প্রত্যাশার অন্ত নেই।পুরো মৌসুমেই রিবেরি বায়ার্নের হয়ে দুর্দান্ত খেলেছেন। তিনি সেই ফর্ম জাতীয় দলের হয়েও ধরে রাখতে পারলে তা হবে ফ্রান্সের জন্য দারুণ এক ব্যাপার। আপাতত ইউরোর আগে রিবেরির পারফরম্যান্স মুগ্ধই করেছে কোচ লরেন্ত ব্লঁকে। রোববার আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি ছিলেন দুর্দমনীয়। রিবেরি সম্পর্কে একরাশ প্রশংসাও ঝরে পড়েছে ব্লঁর কণ্ঠে। তিনি বলেছেন, ‘রিবেরির ফর্ম নিয়ে আমি খুব সন্তুষ্ট। সে দুর্দান্ত খেলছে। তার মতো খেলোয়াড়েরাই অন্য দলের সঙ্গে পার্থক্য গড়ে দেয়।’ফরাসি গণমাধ্যমে তরুণ মিডফিল্ডার সামির নাসরিকে নিয়ে বেশ সমালোচনা চলছে। নাসরি প্রত্যাশানুযায়ী খেলতে পারছেন না, গণমাধ্যমের অভিযোগ এটিই। তবে এ ব্যাপারে সবাকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ব্লঁ বলেন, যে খেলোয়াড়ের মধ্যে ভবিষ্যতে দ্যুতি দেখা গেছে, তাঁর ব্যাপারে ধৈর্যশীল হতেই হবে। নাসরি সম্পর্কে ফরাসি গণমাধ্যম একটু বেশিই সমালোচনা কাতর বলে মনে করেন ব্লঁ। তবে সেই সঙ্গে এও জানিয়েছেন যে নাসরির ভালো করার অনেক সুযোগ রয়ে গেছে। তিনি বলেন, ‘সমালোচনাটা একটু বেশি হয়ে যাচ্ছে। নাসরি ভালো খেলোয়াড়—এটা সবাই জানে। এটা ঠিক যে নাসরি আরও ভালো ফুটবল খেলতে পারে। আমার মনে হয়, সে সঠিক পথেই আছে।’ফ্রান্স ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম খেলা খেলবে ১১ জুন। কঠিন এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। ওয়েবসাইট।