রিবেরির চোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হঠাৎ করেই চোট পেয়েছিলেন নিতম্বে। খানিকটা গুরুতরই বলতে হবে, কারণ পরশুই ফ্রাঙ্ক রিবেরিকে যেতে হয়েছে শল্যবিদের ছুরির নিচে। যার মানে আজ নুরেমবার্গের সঙ্গে ম্যাচে নামতে পারছেন না বায়ার্ন মিউনিখ উইঙ্গার। সংশয় দেখা দিয়েছে ১৯ ফেব্রুয়ারির ম্যাচ নিয়েও। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে ওই দিন আর্সেনালের মুখোমুখি বায়ার্ন। কোচ পেপ গার্দিওলা অবশ্য তার আগেই রিবেরিকে ফিরে পাবেন বলে আশাবাদী। এএফপি।