রিবেরির দুর্ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি ফ্রান্সে। খেলেন জার্মানির একটি ক্লাবে। কিন্তু ফ্রাঙ্ক রিবেরি জার্মানিতেই বেশি জনপ্রিয়! ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ের দেশমই বলছেন ফরাসিদের চেয়ে রিবেরিকে জার্মানরা বেশি ভালোবাসে। ফরাসিরা নাকি তাদের সফল মানুষদের অপছন্দ করে! এ কারণে রিবেরির ফিফা-ব্যালন ডি’অর পাওয়ার সম্ভাবনাও কম। মেসি-রোনালদোর সঙ্গে রিবেরিও ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার। কেউ কেউ রিবেরিকেই এগিয়ে রাখছেন। কিন্তু ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী অধিনায়ক দেশমের কথা, ‘আমি মনে করি, এর সঙ্গে ইতিহাসের সম্পর্ক আছে। নিজের অর্জনে সে জার্মানিতেই বেশি সমর্থন এবং ভালোবাসা পায়। এই মুহূর্তে এটাই ফরাসিদের মানসিকতা।’ ওয়েবসাইট।