রিবেরির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোন কুক্ষণে যে কাজটা করেছিল ক্লোসার ম্যাগাজিন! যে জন্য তাদের প্রায় চার লাখ ইউরো জরিমানাও গুনতে হতে পারে। ফরাসি এই সাময়িকীর বিরুদ্ধে এই ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন ফ্রাঙ্ক রিবেরি। বায়ার্নের ফ্রেঞ্চ মিডফিল্ডারের অভিযোগ, এক পতিতার সঙ্গে তাঁকে জড়িয়ে ক্লোসার-এ ছাপানো একটা প্রতিবেদনে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। এ ধরনের অভিযোগ অবশ্য রিবেরির বিপক্ষে এটাই প্রথম নয়। এর আগেও অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এএফপি।