রিবেরির শেষ বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এটাই আমার শেষ বিশ্বকাপ’—বিশ্বকাপ শুরুর আগেই কাল শেষের ঘোষণা দিয়ে দিলেন ফ্রাঙ্ক রিবেরি। অবশ্য এখনই জাতীয় দলকে বিদায় বলছেন না ৩১ বছর বয়সী ফরাসি তারকা, খেলতে চান ২০১৬ ইউরোতেও। ২০০৬ বিশ্বকাপ দিয়ে আলোয় আসা রিবেরি মাথা উঁচু করেই বিদায় নিতে চান বিশ্বকাপ থেকে। উয়েফার বর্ষসেরা ফুটবলারের লক্ষ্যটা সরল, ‘আমরা সেখানে (ব্রাজিল) কিছু অর্জন করতেই যাব। সোজা কথা, চেষ্টা করব বিশ্বকাপটা জিততে।’ ফ্রান্সের হয়ে ৮১টি ম্যাচ খেলা রিবেরি অন্তর্দ্বন্দ্বে জেরবার ২০১০ বিশ্বকাপের দলেও ছিলেন।
রিবেরির বিশ্বকাপ অবসরের ঘোষণায় বিস্মিত ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রধান নোয়েল গ্রেত। রিবেরির পক্ষে ২০১৮ বিশ্বকাপটাও খেলা সম্ভব বলে বিশ্বাস তাঁর, ‘চার বছর পরই পরের বিশ্বকাপ। রিবেরির পক্ষে অনেক দিন খেলে যাওয়া সম্ভব। তারকারা তো বছরের পর বছর খেলে যান। সিদ্ধান্তটা দ্রুতই নেওয়া হয়ে গেল।’ এএফপি।