রিভার প্লেট সমর্থকদের রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর পড়তে হয়েছিল নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো অবনমনের লজ্জায়। সেখান থেকে ফিরে এসে এখনো আর্জেন্টাইন লিগে নিজেদের হারিয়ে খুঁজছে রিভার প্লেট। প্রথম চার ম্যাচের একটিতেও যে জিততে পারেনি দলটি! তবে গত রোববার প্রথম জয় পেয়েছে রিভার প্লেট, সেই সঙ্গে ক্লাবের সমর্থকেরা গড়েছে দারুণ এক কীর্তিও। ৭ দশমিক ৮ কিলোমিটারের বিশাল এক ব্যানার নিয়ে ওই সমর্থকেরা এসেছে স্টেডিয়ামে। সমর্থকদের দাবি, এটাই ইতিহাসের দীর্ঘতম ব্যানার। হাজারো সমর্থক রিভার প্লেটের পুরোনো স্টেডিয়াম থেকে লাল-সাদা ব্যানারটাকে বয়ে নিয়ে আসে নতুন স্টেডিয়ামে। তিন ঘণ্টা স্থায়ী সেই শোভাযাত্রায় নাকি ৫০ হাজারেরও বেশি মানুষ ছিল! এখন গিনেস বুক অব রেকর্ডসে নাম ওঠানোর অপেক্ষায় রিভার প্লেটের ওই সমর্থকেরা। রয়টার্স।