রিভার প্লেটকে ছাড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ সপ্তাহেই শুরু হচ্ছে আর্জেন্টাইন শীর্ষ লিগ অ্যাপারচুরা। কোপা আমেরিকার হতাশা ভুলে আর্জেন্টাইন সমর্থকেরাও রোমাঞ্চ সন্ধানে নামবেন আবার। কিন্তু এর মধ্যে কোথায় যেন একটা হাহাকার। ইতিহাসে এই প্রথমবারের মতো আর্জেন্টিনার শীর্ষ লিগ হতে যাচ্ছে রিভার প্লেটকে ছাড়াই! ক্লাবের ১১০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অবনমিত হয়ে গেছে রিভার প্লেট। রেকর্ড ৩৩ বারের লিগ জয়ী দলটিকে আগামী মৌসুমেই শীর্ষ লিগে ফেরাতে লিগের ফরম্যাটেই পরিবর্তন আনতে চেয়েছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। শীর্ষ এবং দ্বিতীয় বিভাগের দলগুলোকে সমন্বিত করে চ্যাম্পিয়নশিপটা করতে চেয়েছিল ৩৮ দলের! কিন্তু বিরোধিতার মুখে এই পরিকল্পনা আলোর মুখ দেখেনি। এএফপি।