রিভার প্লেটে ত্রেজেগে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুইজের ভালো একটা প্রশ্ন হতে পারে এটি—বর্তমানে কোন ক্লাবে খেলেন ডেভিড ত্রেজেগে? ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য ত্রেজেগে সর্বশেষ খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের বনি ইয়াসে। এর আগে স্প্যানিশ ক্লাব হারকিউলিসে। সাবেক জুভেন্টাস তারকা আড়াই বছরের জন্য এবার যোগ দিচ্ছেন আর্জেন্টিনার শীর্ষ লিগ থেকে প্রথমবারের মতো অবনমিত রিভার প্লেটে। সবকিছুই চূড়ান্ত, শুধু সই করা বাকি। রিভার প্লেটে যোগ দেওয়াটা এক অর্থে ত্রেজেগের ঘরে ফেরাও। কারণ বুয়েনস এইরেসের শহরতলির ক্লাব সিএ প্লাটেনসের যুবদলেই ক্যারিয়ার শুরু হয়েছিল ত্রেজেগের। এখানে থেকেই ১৯৯৫ সালে যোগ দিয়েছিলেন মোনাকোতে। ওয়েবসাইট।