রিভালদো সমাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর ঘোরার আগেই রিভালদোর সাও পাওলো অধ্যায়ে যতি পড়ল। ব্রাজিলিয়ান ক্লাবটিই ‘না’ করে দিয়েছে ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী তারকাকে। তবে সাও পাওলো পর্ব শেষ মানে কিন্তু ফুটবল থেকে রিভালদোর বিদায় নয়। ৪০ ছুঁই-ছুঁই তারকা খেলাটা চালিয়েই যেতে চান, ‘এটা ফুটবল থেকে আমার বিদায় নয়। এখনো ফুটবলকে অনেক কিছুই দেওয়ার আছে আমার। ২০১২ সালের শেষ পর্যন্ত ক্যারিয়ারটাকে টেনে নিতে চাই আমি।’এ বছরই জানুয়ারিতে সাও পাওলোতে নাম লিখিয়েছিলেন। কিন্তু এমারসন লিয়াও কোচ হয়ে আসার পর থেকেই রিভালদোর সঙ্গে তাঁর ঝামেলা শুরু হয়। লিয়াওয়ের সঙ্গে সাও পাওলো আরেক বছরের জন্য চুক্তি নবায়ন করার পরই রিভালদোর বিদায়টা তাই অবধারিতই ছিল। রয়টার্স।