প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের আলিম দার কেন বর্তমান সময়ের অন্যতম সেরা আম্পায়ার নতুন করে প্রমাণ করল ডিসিশন রিভিউ সিস্টেম বা আরডিএস। এবারের বিশ্বকাপে আলিম দারের সিদ্ধান্তের বিপক্ষে নেওয়া ১৪টি রিভিউই বাতিল হয়েছে। এ ছাড়া শতভাগ রেকর্ড আছে শুধু বিলি বাউডেনের। অবশ্য তাঁর সিদ্ধান্তের বিপক্ষে আপিল হয়েছে মাত্র ৬টি। এ ছাড়া ম্যারিয়াস এরাসমাসের সিদ্ধান্ত দেওয়ার সাফল্যের হার ৯০.৯০ শতাংশ। ৮৮.৮৯ শতাংশ সফল বিলি ডকট্রোভ ও শাবির তারাপোর। খারাপ যায়নি সাইমন টফেলের বিশ্বকাপও, তাঁর দেওয়া ১২টির সিদ্ধান্তের বিপক্ষে রিভিউ চাওয়া হয়েছে, মধ্যে মাত্র ২টি আপিল বিপক্ষে গেছে। সবচেয়ে খারাপ অবস্থা অশোকা ডি সিলভার, আটটি আপিলের পাঁচটিই গেছে শ্রীলঙ্কান এই আম্পায়ারের বিপক্ষে।