রিয়াল বিপজ্জনক দল: ফ্যাব্রিগাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এল ক্লাসিকোয় আগুনে প্রতিদ্বন্দ্বিতারই প্রত্যাশা সেস ফ্যাব্রিগাসের। তাঁর মতে, ন্যু ক্যাম্পের ফিরতি ম্যাচ হবে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। একই সঙ্গে বার্সেলোনার এই তারকা জানিয়েছেন, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে নিজেদের খেলাটাই খেলবে বার্সা।কোপা দেল রে-র বার্নাব্যু পর্বে ১-১ গোলে ড্র হয়েছিল এল ক্লাসিকো। সেস ফ্যাব্রিগাস নিশ্চিত যে ন্যু ক্যাম্পেও রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে কঠিন পরীক্ষার মধ্যেই ফেলবে। বার্সেলোনার সাম্প্রতিক ফর্ম নিয়েও ফ্যাব্রিগাস নিজের উদ্বেগটা গোপন রাখেননি।ফ্যাব্রিগাসের মতে, ‘এল ক্লাসিকোয় গোল করাটা খুব জরুরি। মাঠে নেমে প্রাপ্ত সুযোগগুলো কাজে লাগাতে হবে দ্রুত।’তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদ বিপজ্জনক দল। ওদের ছাড়িয়ে যেতে হলে আমাদের কার্যকর ফুটবলই খেলতে হবে।’প্রথম লেগ নিয়ে কিছুটা আক্ষেপও ঝরেছে ফ্যাব্রিগাসের কণ্ঠে। তাঁর মতে, ‘মাদ্রিদে বার্সেলোনা খুব সহজেই ব্যবধানটা ২-০ করে আসতে পারত। কিন্তু সেটা সম্ভব হয়নি। ন্যু ক্যাম্পে শক্তিশালী রিয়াল মাদ্রিদের বিপক্ষে আমাদের ভালো খেলার বিকল্প নেই।’গোল ডটকম।