রিয়াল-বেনফিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোপা-সাফল্যে রিয়াল মাদ্রিদের ধারেকাছেও নেই বেনফিকা। চ্যাম্পিয়নস লিগে রিয়াল জিতেছে ১০ শিরোপা, পর্তুগিজ ক্লাবটি চ্যাম্পিয়ন মাত্র দুবার। তবে চ্যাম্পিয়নস লিগের একটা রেকর্ড এত দিন এককভাবেই ছিল বেনফিকার। এবার ক্রিস্টিয়ানো রোনালদো সর্বোচ্চ গোলদাতা হওয়ায় তাতে ভাগ বসিয়েছে রিয়াল৷ এ নিয়ে সর্বোচ্চ সাতবার করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হলেন রিয়াল ও বেনফিকার খেলোয়াড়েরা। ছয়বার করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখের খেলোয়াড়েরা, এসি মিলানের খেলোয়াড়েরা পাঁচবার। ব্যক্তিগতভাবে সর্বোচ্চ চারবার করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বার্সেলোনার মেসি ও বায়ার্নের জার্ড মুলার। রোনালদো, নিস্টলরয়, ইউসেবিওরা তিনবার করে।