রিয়ালের পথে বার্সাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল মাদ্রিদ এই মাইলফলক পেরিয়ে গেছে গত মৌসুমেই। আর রিয়াল পেরিয়ে গেলে বার্সেলোনা কি পিছিয়ে থাকতে পারে? এই মৌসুমে ইতিহাসের দ্বিতীয় ক্লাব হিসেবে ৫০০ মিলিয়ন ইউরো আয়ের মাইলফলক পেরিয়ে যাবে বার্সেলোনাও। ক্লাবের পরিচালনা পর্ষদের মুখপাত্র টনি ফ্রেইক্সা জানিয়েছেন, ২০১৩-১৪ মৌসুমে বার্সার এ বিশাল আয়ের সিংহভাগই আসছে স্পন্সরশিপ চুক্তি থেকে। আয়কর দেওয়ার পর আনুমানিক ৩৬ মিলিয়ন ইউরো লাভ থাকবে বলেও আশা করছে বার্সেলোনা। ওয়েবসাইট।