রিয়াজ, শফিককে পিসিবির তিরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কড়া নিষেধাজ্ঞা, সফর চলাকালীন কোনো ক্রিকেটার সামাজিক যোগাযোগের সাইট ব্যবহার করতে পারবেন না। এই নিষেধাজ্ঞা অমান্য করায় পেসার ওয়াহাব রিয়াজ ও মিডল অর্ডার ব্যাটসম্যান আসাদ শফিককে কড়া ভাষায় তিরস্কার করেছে পিসিবি।বোর্ডের একজন কর্মকর্তা পিটিআইকে নিশ্চিত করেন, ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে টুইটার ব্যবহার করায় দুই ক্রিকেটারকে তিরস্কার করেছে দলের ম্যানেজমেন্ট।পিসিবির এক সূত্র জানায়, টুইটারে পাকিস্তান দলকে বহনকারী বাসের কিছু ছবি পোস্ট করেছিলেন ওয়াহাব। কিন্তু তা এখন মুছে ফেলা হয়েছে। কাজটি নেতিবাচক বা দলের স্বার্থবিরোধী কিছু না হলেও বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের জাতীয় চুক্তির এটা সুস্পষ্ট লঙ্ঘন। ওয়েবসাইট।