রিয়াজের বদলি রুম্মান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিপক্ষে এজবাস্টনের ম্যাচটায় ভালো বোলিং করতে পারেননি। তার ওপর অ্যাঙ্কেলে চোট পেয়ে পুরোটা ম্যাচও খেলতে পারেননি ওয়াহাব রিয়াজ। ওই চোটেই শেষ হয়ে গেছে তাঁর চ্যাম্পিয়নস ট্রফি। তাঁর বদলে পাকিস্তান দলে নেওয়া হয়েছে আরেক বাঁহাতি পেসার রুম্মান রইসকে।
ভারতের বিপক্ষে ৮.৪ ওভার বোলিং করে ৮৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন রিয়াজ। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড এটি। তাঁর জায়গায় দলে আসা রুম্মানের আন্তর্জাতিক অভিষেক হয়েছে গত বছর সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এখন পর্যন্ত দুটি টি-টোয়েন্টি খেলে নিয়েছেন ১ উইকেট। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৪২ ম্যাচে ১২৩ উইকেট পেয়েছেন ২৫ বছর বয়সী এ পেসার। এএফপি।