রিয়ানার দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির বিপক্ষে ম্যাচে খঁুজেই পাওয়া যায়নি ক্রিস্টিয়ানো রোনালদোকে। পর্তুগাল ম্যাচ হেরেছে ৪-০ গোলে, তিনি ছিলেন নিষ্প্রভ। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিআর-সেভেনের ভক্তকুলের কাছে মাঠে তাঁর ব্যর্থতা ছিল রীতিমতো অসহনীয়। বিশ্বখ্যাত পপ তারকা রিয়ানাও রোনালদোর খুব ভক্ত। জার্মানির বিপক্ষে পর্তুগালের এক হালি গোল হজম দেখে দুঃখ ধরে রাখতে না পেরে তিনি টুইট করেছেন। মজার ব্যাপার হচ্ছে রিয়ানার টুইটটিই জার্মানি-পর্তুগাল ম্যাচের সময় সবচেয়ে বেশি শেয়ার হওয়া টুইট। রিয়ানা তাঁর টুইটার বার্তায় আহামরি কিছু লেখেননি। একটি দুঃখের ইমো দিয়ে তাতে লেখা ছিল, ‘মাই বেবি রোনালদো!’
এই ম্যাচে টুইটারে সবচেয়ে আলোচিত খেলোয়াড় ছিলেন পর্তুগালের পেপে। ব্যাপারটা অনুমিতই। টমাস মুলারকে ঢুস মেরে লাল কার্ড দেখা পেপে টুইটারে কুড়িয়েছেন একরাশ সমালোচনাই।