রিয়াল-অ্যাটলেটিকো দ্বৈরথ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ষিক আনন্দোৎসবে মেতে উঠতে স্পেনজুড়ে উৎসবের প্রস্তুতি। অন্যসব শহর ছাপিয়ে মাদ্রিদে উৎসবের আঁচটা একটু বেশিই। কারণটা আর কিছু নয়, মাদ্রিদের দুই ফুটবল শক্তি আজ মুখোমুখি ভিসেন্তে ক্যালদেরনে।
২৫টি করে ম্যাচ খেলে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ । বার্সেলোনা ও অ্যাটলেটিকোর আছে মাত্র ৩ পয়েন্ট পেছনে, গোল ব্যবধানে বার্সেলোনা দুইয়ে, অ্যাটলেটিকো তিনে। আজ অ্যাটলেটিকো জিতলে লিগের হিসাব-নিকাশই যেতে পারে পাল্টে।
শেষবার রিয়াল মাদ্রিদকে লিগে দুটি ম্যাচেই অ্যাটলেটিকো হারিয়েছিল ১৯৫০-৫১ মৌসুমে। সেই ইতিহাস ফিরিয়ে আনার কাজটা এবার অর্ধেক সেরে রেখেছে অ্যাটলেটিকো। সান্তিয়াগো বার্নাব্যুতে গত সেপ্টেম্বরে লিগের প্রথম ডার্বিতে রিয়ালের বিপক্ষে জিতেছিল অ্যাটলেটিকোই (১-০)। তবে কোপা ডেল রের সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে অ্যাথলেটিকোকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছিল রিয়াল। আনচেলত্তির দল কি ৬৩ বছর পর ইতিহাস পুনরাবৃত্তির সুযোগ দেবে অ্যাটলেটিকোকে? এএফপি, ওয়েবসাইট।