রিয়াল-ইন্টারের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগের জয়ের রেশ লিগেও টেনে এনেছে রিয়াল মাদ্রিদ। কাল অ্যাথলেটিকো বিলবাওকে ৩-০ গোলে হারিয়েছে তারা। দুটি গোল করেছেন কাকা, একটি রোনালদো। কাকা দুটি গোলই করেছেন পেনাল্টি থেকে। আগামী বুধবারই টটেনহামের বিপক্ষে রিয়ালের চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগের ম্যাচ। তাই কাল রোনালদো, জাভি আলোনসোদের শুরুর একাদশে নামাননি কোচ হোসে মরিনহো। তবে বদলি হিসেবে নেমেই গোল করেছেন রোনালদো। এদিকে চ্যাম্পিয়নস লিগে শালকের কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হওয়া ইন্টারমিলান ঘুরে দাঁড়িয়েছে। কাল সিরি ‘আ’-তে কিয়েভকে ২-০ গোলে হারিয়েছে তারা। ওয়েবসাইট।